২০২৬ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যবই মুদ্রণ করবে সরকার। এ জন্য প্রায় ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই বইগুলো সাধারণ, দাখিল, ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেড কোর্সের বাংলা ও ইংরেজি সংস্করণের জন্য মুদ্রণ করা হবে।
প্রস্তাব অনুযায়ী, এই বিপুলসংখ্যক পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭৯ কোটি ৮২ লাখ টাকা। আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা বিনা মূল্যে বই হাতে পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।