পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়

পটুয়াখালী সদর, পটুয়াখালী-৮৬০০

Patuakhali Govt. Jubilee High School

Patuakhali Sadar, Patuakhali-8600

শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ, থাকতে হবে ১১টি তথ্য

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ‘অফিসগুলো আঞ্চলিক কার্যালয় বা জেলা বা উপজেলা বা থানা’ এবং ‘সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর’ অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে, তাদের হালনাগাদ করা নেই। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের অধীন সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে দপ্তরের নিজস্ব ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো আবশ্যিকভাবে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় তৈরি করবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করবে।

ওয়েবসাইট তৈরি বা ওয়েবসাইট হালনাগাদে যে তথ্য থাকতে হবে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি বা ওয়েবসাইট হালনাগাদ করার বিষয়ে যে তথ্য হালনাগাদ রাখতে হবে—

১. প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি।

২. প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি।

৩. শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য।

৪. শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য।

৫. পাঠদানসংক্রান্ত তথ্য (শিক্ষকদের নামসহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি)।

৬. এমপিও।

৭. প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা।

৮. তথ্যসেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর।

৯. অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর।

১০. প্রতিষ্ঠানের প্রধানসহ সব শিক্ষক–কর্মচারীর তথ্য।

১১. ব্যবস্থাপনা কমিটির তথ্য।

তথ্য কবে ও কোথায় পাঠাবেন

৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে এই অধিদপ্তরের অধীন অফিসগুলো ‘আঞ্চলিক কার্যালয় বা জেলা বা উপজেলা বা থানা’ এবং ‘সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ) নিজস্ব ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ‘ওয়েব ঠিকানা’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর DSHE বা EMIS–এর IMS মডিউলে প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.dshe.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *